Headlines
Loading...
পোকা চেনার উপায় -কৃষি গল্প

পোকা চেনার উপায় -কৃষি গল্প

 ধানের শিষ কাটা লেদা পোকা।


পোকা চেনার উপায় : 


পূর্ণ বয়স্ক মথের পাখার বিস্তৃত ১ ইঞ্চি। পূর্ণ বয়স্ক মথ গাছের নিচে গুচ্ছাকারে ডিম পাড়ে। ডিম গুলি রেশমি লোম দ্বারা আবৃত।


ক্ষতির ধরণ :

পোকা চেনার উপায় -কৃষি গল্প


এ ধরনের পোকার স্বভাব অনুযায়ী এরা একসংগে বহু সংখ্যায় থাকে বলে ইংরেজিতে এদের আর্মি ওয়ার্ম বলে। এরা এক ক্ষেত খেয়ে আর এক ক্ষেত আক্রমণ করে। লেদা পোকা বিভিন্ন জাতের ঘাস খায়। শুধু কীড়াগুলো ক্ষতি করতে পারে। কীড়াগুলো প্রাথমিক অবস্থায় পাতার পাশ থেকে কেটে খায়। কীড়াগুলো বড় হলে আধা পাকা বা পাকা ধানের শীষের গোড়া থেকে কেটে দেয়। এ জন্যে এর নাম শীষ কাটা লেদা পোকা। বোনা ও রোপা আমনে এটি অত্যন্ত ক্ষতিকারক পোকা।


দমন ব্যবস্থাপনা:


* ধান কাটার পর এ পোকার কীড়া ও পুত্তলী ক্ষেতের নাড়া বা মাটির ফাটলের মধ্যে থাকে। তাই ধান কাটার পর নাড়া পুড়িয়ে দিয়ে বা ঐ ক্ষেতে চাষ করে ফেললে পুত্তলী ও কীড়া মারা যায়। এভাবে পরবর্তী মৌসুমে এ পোকার সংখ্যা সামগ্রিকভাবে কমানো সম্ভব।


* বাঁশ দিয়ে পরিপক্ক ধান হেলিয়ে বা শুইয়ে দিলে আক্রমণ কমে যায়।


* ক্ষেতের চারপাশে নালা করে সেখানে কেরসিন মিশ্রিত পানি রাখলে কীড়া আক্রান- ক্ষেত থেকে আসতে পারে না।


* এ ছাড়া এটু বেশী করে সেচ এবং পাখির (পাখি এ পোকা খায়) বসার জন্যে ক্ষেতের বিভিন্ন স'ানে ডালপালা পুতে দিয়ে এ পোকার সংখ্যা কমানো যায়।


* ধানের ক্ষেতে প্রতি ১০ বর্গমিটারে ২-৫ টি কীড়া পাওয়া গেলে কীটনাশক (পাইরিথ্রয়েড জাতীয়) ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পাকা ধানে কীটনাশক না দেওয়া হয়।


মনে রাখার মত বিষয় হল:

0 Comments: